1000 kg ভরের একটি বাস 50 ms⁻¹ ও 1500 kg ভরের একটি ট্রাক 35 ms⁻¹ বেগে গতিশীল হলে কোনটিকে থামাতে শক্তিশালী ব্রেক প্রয়োগ করতে হবে?
সঠিক উত্তর: ট্রাক
ব্যাখ্যা: কোনো গতিশীল বস্তুকে থামাতে কত কঠিন তা নির্ভর করে তার ভরবেগের ওপর। যে বস্তুর ভরবেগ যত বেশি তাকে থামাতে তত কঠিন।
এখানে, বাসের ভরবেগ = 1000 × 50 = 50000 kgms⁻¹
ট্রাকের ভরবেগ = 1500 × 35 = 52500 kgms⁻¹
যেহেতু ট্রাকের ভরবেগ > বাসের ভরবেগ, সুতরাং ট্রাককে থামাতে বেশি বল প্রয়োগ করতে হবে।