একটি টাওয়ারের পাদদেশ হতে 25 মিটার দূরে কোন বিন্দু হতে ঐ টাওয়ারের শীর্ষ বিন্দুতে উন্নতি কোণ 45° হলে— i. টাওয়ারের উচ্চতা 25 মিটার ii. ভূমি ও উচ্চতা সমান iii. উচ্চতা ও অতিভুজ পরস্পর সমান নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i ও ii
ব্যাখ্যা: টাওয়ারের শীর্ষ বিন্দুতে উন্নতি কোণ 45°।
অতএব, ABC ত্রিভুজের ∠ACB = 45°
এখন, সমকোণী ত্রিভুজের একটি কোণ 45° হলে, এর ভূমি = উচ্চতা হবে।
উল্লেখ্য, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কখনোই ভূমি বা লম্ব, অতিভুজের সমান হতে পারে না।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।