ZnO + C → Zn + CO; বিক্রিয়াটিতে কোনটি জারক?
সঠিক উত্তর: ZnO
ব্যাখ্যা: প্রদত্ত বিক্রিয়া হতে পাই, ZnO + C → Zn + CO। এখানে Zn এর জারণ সংখ্যা +2 থেকে 0 তে হ্রাস পেয়েছে অর্থাৎ জারণ সংখ্যা হ্রাস মানেই বিজারণ ক্রিয়া। আর যার উপস্থিতিতে জারণ ঘটে তাকে জারক বলে। এখানে C এর জারণ সংখ্যা 0 থেকে CO-এ +2 তে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ জারণ ঘটেছে। যেহেতু ZnO এর উপস্থিতিতে জারণ ঘটেছে এবং ZnO নিজে বিজারিত হয়েছে, তাই ZnO হলো জারক.