বিষয়: গণিত অধ্যায়: সেট ও ফাংশন

B = {x ∈ N : 2 ≤ x ≤ 4} হলে— i. B সেটের উপাদানগুলোর মধ্যে মৌলিক সংখ্যা 2 টি ii. P(B) এর উপাদান সংখ্যা 8 টি iii. B সেটের উপাদানগুলোর মধ্যে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা 1 টি নিচের কোনটি সঠিক?

ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

সঠিক উত্তর: i ও ii

ব্যাখ্যা: দেওয়া আছে, B = {x ∈ N : 2 ≤ x ≤ 4} = {2, 3, 4}
* B সেটে 2 ও 3 এই দুইটি মৌলিক সংখ্যা
∴ (i) নং সঠিক।
* B সেটের উপাদান সংখ্যা n = 3
∴ P(B) এর উপাদান সংখ্যা = 2ₙ = 2³ = 8
∴ (ii) নং সঠিক।
* B সেটের 2 ও 4 এই দুইটি সংখ্যা 2 দ্বারা বিভাজ্য।
∴ (iii) নং সঠিক নয়।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (i ও ii)।

এসএসসি গণিত প্রস্তুতি

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য গণিত বিষয়ের 'সেট ও ফাংশন' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।

এই অধ্যায়ের আরও প্রশ্ন সকল বিষয়ের অনুশীলন শুরু করো

Metiva SSC Preparation App

Google Play Store