একটি বস্তুকে ভূ-পৃষ্ঠ থেকে 54 kmh⁻¹ বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। বস্তুটির সর্বোচ্চ উচ্চতায় আরোহণ করতে কত সময় লাগবে? [অভিকর্ষজ ত্বরণ g = 9.8 ms⁻²]
সঠিক উত্তর: 1.53 sec
ব্যাখ্যা: খাড়া উপরে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে-
v = u - gt
বা, gt = u - v
বা, t = (u - v) / g
এখানে,
বস্তুর আদিবেগ, u = 54 kmh⁻¹ = (54 × 1000) / 3600 ms⁻¹ = 15 ms⁻¹
বস্তুর শেষবেগ, v = 0 ms⁻¹ (সর্বোচ্চ উচ্চতায় শেষবেগ শূন্য হয়)
অভিকর্ষজ ত্বরণ, g = 9.8 ms⁻²
বা, t = (15 - 0) / 9.8
= 15 / 9.8 = 1.53 sec
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।