3ax + 3by = 3c, ax + by = c (abc ≠ 0) এর সামঞ্জস্যতা পরীক্ষা করলে নিচের কোনটি পাওয়া যায়?
সঠিক উত্তর: সামঞ্জস্য, অসংখ্য সমাধান আছে
ব্যাখ্যা: প্রদত্ত সমীকরণজোট
3ax + 3by = 3c
ax + by = c
x এর সহগদ্বয়ের অনুপাত = 3a/a বা 3
y এর সহগদ্বয়ের অনুপাত = 3b/b বা 3
ধ্রুবক পদদ্বয়ের অনুপাত = 3c/c বা 3
যেহেতু 3a/a = 3b/b = 3c/c
সমীকরণজোটটি সামঞ্জস্য, পরস্পর নির্ভরশীল ও অসংখ্য সমাধান বিদ্যমান।