√3y = 3x + 1 সরলরেখাটি x-অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে?
সঠিক উত্তর: 60°
ব্যাখ্যা: প্রদত্ত সমীকরণ, √3y = 3x + 1
বা, y = (3/√3)x + 1/√3
বা, y = √3x + 1/√3।
y = mx + c সমীকরণের সাথে তুলনা করে পাই, ঢাল, m = √3।
আমরা জানি, m = tanθ।
বা, tanθ = √3
বা, tanθ = tan 60°
সুতরাং, θ = 60°।
রেখাটি x-অক্ষের ধনাত্মক দিকের সাথে 60° কোণ উৎপন্ন করে।
অতএব, সঠিক উত্তর (C)।