A ও B দুটি সেট হলে, B \ A এর গঠন পদ্ধতিতে প্রকাশ নিচের কোনটি?
সঠিক উত্তর: {x : x ∈ B এবং x ∉ A}
ব্যাখ্যা: B \ A এর সেট গঠন পদ্ধতিতে প্রকাশ হলো: {x : x ∈ B এবং x ∉ A}.
B \ A বা B বাদ A বলতে বুঝায় B এর সে সকল উপাদান যা A তে নেই সেগুলোকে B থেকে বর্জন করে B \ A গঠন করা হয়।
সুতরাং, B \ A = {x : x ∈ B এবং x ∉ A}.