কোনো গাড়িতে হার্ড ব্রেক করলে গাড়ি না থেমে খানিকটা ঘষটে যায়। এতে যে ঘর্ষণের সৃষ্টি হয়—
সঠিক উত্তর: পিছলানো ঘর্ষণ / বিসর্প ঘর্ষণ
ব্যাখ্যা: গতি ঘর্ষণ বা পিছলানো ঘর্ষণ বা বিসর্প ঘর্ষণ একটি বস্তুর সাপেক্ষে অন্য বস্তু যখন চলমান হয় তখন যে ঘর্ষণ বল তৈরি হয় সেটি হচ্ছে গতি ঘর্ষণ বা পিছলানো ঘর্ষণ।
পিচ্ছিল রাস্তার চলার সময় অনেক সময় আমরা দাঁড়িয়ে যাই এবং পিছলিয়ে অনেকটা দূরত্ব অতিক্রম করি।
দ্রুতবেগে গতিশীল কোনো গাড়িতে হার্ড ব্রেক করলে গাড়িটি না থেমে পিচ্ছিল রাস্তার কারণে পিছলিয়ে অনেকটা দূরত্ব অতিক্রম করে। এগুলো সব গতি ঘর্ষণ বা পিছলানো বা বিসর্প ঘর্ষণের উদাহরণ।