একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য 2 m। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 mm²। তারটির প্রান্তে 20 N বল প্রয়োগ করলে এর দৈর্ঘ্য বৃদ্ধি নির্ণয় কর। তারের ইয়ং-এর গুণাঙ্ক Y = 2 x 10¹¹ Nm⁻²।
সঠিক উত্তর: 2 x 10⁻⁴ m
ব্যাখ্যা: আমরা জানি, T/A = Y((L - L₀) / L₀)
বা, L - L₀ = TL₀ / AY
এখানে,
আদি দৈর্ঘ্য, L₀ = 2m
প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, A = 1mm² = 10⁻⁶ m²
বল, T = 20N
ইয়ং এর গুণাঙ্ক, Y = 2 x 10¹¹ Nm⁻²
দৈর্ঘ্য বৃদ্ধি, L - L₀ = (20 x 2) / (10⁻⁶ x 2 x 10¹¹) = 2 x 10⁻⁴ m
সুতরাং, তারটির দৈর্ঘ্য বৃদ্ধি 2 x 10⁻⁴ m।