নবম-দশম শ্রেণির পদার্থবিজ্ঞান বিষয়ের 'পদার্থের অবস্থা ও চাপ' অধ্যায়ের MCQ
Class 9-10 'পদার্থের অবস্থা ও চাপ' অধ্যায়ের নৈর্ব্যক্তিক অনুশীলন
1. কোনো বস্তুর ওজন তার আয়তনের দুই-তৃতীয়াংশের কোনো তরলের ওজনের সমান। বস্তুটি তরলে ছেড়ে দিলে, বস্তুটি কি অবস্থায় থাকবে?
সঠিক উত্তর: আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে
ব্যাখ্যা: বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন বস্তুর ওজনের চেয়ে বেশি হবে। কারণ বস্তুর আয়তনের দুই তৃতীয়াংশ ডুবলে যে পরিমাণ তরল অপসারিত হয় তার ওজন বস্তুর ওজনের সমান। আর বাকী এক তৃতীয়াংশ ডুবলে অপসারিত তরলের ওজন বস্তুর ওজনের চেয়ে বেশি হয়। এক্ষেত্রে বস্তুটি আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে।
2. বল বৃদ্ধিকরণ নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত কোনো হাইড্রোলিক প্রেসের ছোট পিস্টন অপেক্ষা বড় পিস্টনের ব্যাস 8 গুণ বৃদ্ধি করা হয় তবে বড় পিস্টনে কত গুণ বল অনুভূত হবে?
সঠিক উত্তর: 64 গুণ
ব্যাখ্যা: আমরা জানি, F₂/F₁ = A₂/A₁
ক্ষেত্রফল ব্যাসের বর্গের সমানুপাতিক (A ∝ d²)।
যেহেতু ব্যাস 8 গুণ বৃদ্ধি করা হয়েছে, তাই ক্ষেত্রফল 8² বা 64 গুণ বৃদ্ধি পাবে।
ফলে অনুভূত বলও 64 গুণ হবে।
3. পদার্থের কোন অবস্থায় অণুগুলো চার্জিত অবস্থায় থাকে?
সঠিক উত্তর: প্লাজমা
ব্যাখ্যা: প্লাজমা অবস্থায় গ্যাসীয় কণাগুলো আয়োনাইজড বা চার্জিত অবস্থায় থাকে।
4. নির্দিষ্ট ঘনত্বের তরলের গভীরতা তিন মিটার থেকে নয় মিটার করলে চাপ কতগুণ বাড়বে?
সঠিক উত্তর: 3 গুণ
ব্যাখ্যা: আমরা জানি, P = hρg
প্রথম ক্ষেত্রে, P₁ = h₁ρg ... (1)
দ্বিতীয় ক্ষেত্রে, P₂ = h₂ρg ... (2)
এখন, (2) ÷ (1) থেকে পাই,
P₂ / P₁ = (h₂ρg) / (h₁ρg)
বা, P₂ / P₁ = h₂ / h₁
বা, P₂ / P₁ = 9 / 3 = 3
∴ P₂ = 3P₁
অর্থাৎ, চাপ 3 গুণ হবে।
5. 400 gm ভরের একটি 400 cm³ আয়তনের বস্তুকে পানিতে ছেড়ে দিলে কী হবে?
সঠিক উত্তর: সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে
ব্যাখ্যা: বস্তুটির ঘনত্ব = ভর / আয়তন = 400 g / 400 cm³ = 1 g/cm³।
পানির ঘনত্ব = 1 g/cm³।
যেহেতু বস্তুর ঘনত্ব ও পানির ঘনত্ব সমান, তাই বস্তুটি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে।
6. কোনটির স্থিতিস্থাপকতা সবচেয়ে কম?
সঠিক উত্তর: হাড়
ব্যাখ্যা: যে বস্তুর ইয়ং মডুলাস যত কম, তার স্থিতিস্থাপকতাও তত কম।
প্রদত্ত অপশনগুলোর মধ্যে হাড়ের ইয়ং মডুলাস (9 GPa) সবচেয়ে কম। তাই হাড়ের স্থিতিস্থাপকতা সবচেয়ে কম।
8. 1.5 লিটার গ্লিসারিন 9.8 x 10⁵ Nm⁻² চাপে 0.3675 x 10⁻⁶ m³ সংকুচিত হয়। গ্লিসারিনের আয়তন গুণাঙ্ক নির্ণয় কর।
সঠিক উত্তর: 4 x 10⁹ Nm⁻²
ব্যাখ্যা: আমরা জানি, P = B((V - V₀) / V₀)
বা, B = PV₀ / (V - V₀)
এখানে,
আদি আয়তন, V₀ = 1.5 L = 1.5 x 10⁻³ m³ [1L = 10⁻³ m³]
আয়তন সংকোচন, V - V₀ = 0.3675 x 10⁻⁶ m³
পীড়ন, P = 9.8 x 10⁵ Nm⁻²
আয়তন গুণাঙ্ক, B = (9.8 x 10⁵ x 1.5 x 10⁻³) / (0.3675 x 10⁻⁶) = 4 x 10⁹ Nm⁻²
গ্লিসারিনের আয়তন গুণাঙ্ক 4 x 10⁹ Nm⁻²।
9. ঘনত্ব এর একক কোনটি?
সঠিক উত্তর: kgm⁻³
ব্যাখ্যা: ঘনত্বের একক = kgm⁻³
আমরা জানি, ঘনত্ব = ভর / আয়তন
সুতরাং, ঘনত্বের একক = ভরের একক / আয়তনের একক = kg / m³ = kgm⁻³
10. পীড়ন ও বিকৃতির অনুপাতকে কী বলে?
সঠিক উত্তর: স্থিতিস্থাপক গুণাঙ্ক
ব্যাখ্যা: স্থিতিস্থাপক সীমার ভেতরে পীড়ন ও বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুবককে পদার্থের উপাদানের স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে।
স্থিতিস্থাপক গুণাঙ্ক = পীড়ন / বিকৃতি