দুইটি কোণের সমষ্টি π/3 রেডিয়ান এবং অন্তর π/6 রেডিয়ান। বৃহত্তম কোণটি কত রেডিয়ান?
সঠিক উত্তর: π/4
ব্যাখ্যা: মনে করি কোণদ্বয় θ₁ ও θ₂ [θ₁ > θ₂]
প্রশ্নমতে, θ₁ + θ₂ = π/3 ...... (i)
θ₁ - θ₂ = π/6 ...... (ii)
(i) ও (ii) যোগ করে পাই,
2θ₁ = π/3 + π/6 = π/2
∴ θ₁ = π/4
আবার (i) ও (ii) বিয়োগ করে পাই,
2θ₂ = π/6
∴ θ₂ = π/12
সুতরাং, বৃহত্তম কোণটি π/4।