স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি আয়তাকার বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করতে গিয়ে দেখা গেল ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ প্রধান স্কেলের 7.7 cm এর ঘর অতিক্রম করেছে। ভার্নিয়ার স্কেলের 5 নম্বর ঘর প্রধান স্কেলের একটি দাগের সাথে পুরোপুরি মিলে যায়। যন্ত্রটির ভার্নিয়ার ধ্রুবক 0.01 cm হলে বস্তুটির দৈর্ঘ্য কত?
সঠিক উত্তর: 7.75 cm
ব্যাখ্যা: বস্তুর দৈর্ঘ্য L = M + V x VC
এখানে প্রধান স্কেল পাঠ M = 7.7 cm, ভার্নিয়ার সমপাতন V = 5 এবং ভার্নিয়ার ধ্রুবক VC = 0.01 cm
L = 7.7 cm + (5 x 0.01) cm = 7.7 cm + 0.05 cm = 7.75 cm