একটি দ্রব্য 25/2 % ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত কত?
সঠিক উত্তর: 7 : 8
ব্যাখ্যা: ধরি, দ্রব্যটির ক্রয়মূল্য 100 টাকা
25/2 % ক্ষতিতে বিক্রয়মূল্য = (100 - 25/2) টাকা
= (200 - 25) / 2 টাকা
= 175/2 টাকা
বিক্রয়মূল্য / ক্রয়মূল্য = (175 / 2) / 100
= 175/2 × 1/100
= 175/200
= 7/8 [25 দ্বারা ভাগ করে]
অতএব, বিক্রয়মূল্য : ক্রয়মূল্য = 7 : 8