পুত্রের বয়স মায়ের বয়সের এক-তৃতীয়াংশ। পিতা মায়ের চেয়ে ৬ বছরের বড়। তিনজনের বয়সের সমষ্টি অনূর্ধ্ব ৯০ বছর হলে অসমতাটি হবে? (যখন পিতার বয়স x বছর)
সঠিক উত্তর: 2x - 6 + (x - 6)/3 ≤ 90
ব্যাখ্যা: এখানে, পিতার বয়স = x বছর।
যেহেতু পিতা মায়ের চেয়ে 6 বছরের বড়, সুতরাং মাতার বয়স = (x - 6) বছর।
আবার, পুত্রের বয়স মায়ের বয়সের এক-তৃতীয়াংশ, সুতরাং পুত্রের বয়স = (x - 6)/3 বছর।
তিনজনের বয়সের সমষ্টি = x + x - 6 + (x - 6)/3 = 2x - 6 + (x - 6)/3
শর্তমতে, 2x - 6 + (x - 6)/3 ≤ 90।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।