এক সেকেন্ডে এক অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করতে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তা হলো—
সঠিক উত্তর: এক কুলম্ব
ব্যাখ্যা: এক সেকেন্ডে এক অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করতে যে পরিমাণ আধান (চার্জ) প্রবাহিত হয় তা হলো ১ কুলম্ব। পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে ১ সেকেন্ডে ১ কুলম্ব আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহের মান হয় ১ অ্যাম্পিয়ার।