মেঝে হতে ডাস্টার উপরে উঠানো হলে কোন বলের বিরুদ্ধে কাজ করা হয়?
সঠিক উত্তর: অভিকর্ষ বল
ব্যাখ্যা: মেঝে হতে ডাস্টার উপরে উঠানো হলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করা হয়।
বলের বিরুদ্ধে কাজ: যদি বল প্রয়োগের ফলে বস্তু বলের বিপরীত দিকে সরে যায় তাহলে সেই কাজকে বলের বিরুদ্ধে কাজ বলে। মেঝে হতে ডাস্টার উপরে উঠানো হলে সরণ উপরের দিকে হয় কিন্তু অভিকর্ষ বল নিচের দিকে ক্রিয়াশীল। তাই এটি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ।