-1/3x - y = 0, x - 3y = 0, সমীকরণজোটটি— i. সংগতিপূর্ণ ii. অনির্ভরশীল iii. কোনো সমাধান নেই নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i, ii
ব্যাখ্যা: প্রদত্ত সমীকরণ জোট,
-1/3x - y = 0
x - 3y = 0
সহগের তুলনা করে পাই,
(-1/3) / 1 ≠ -1 / -3
অর্থাৎ -1/3 ≠ 1/3
a₁x + b₁y = c₁
a₂x + b₂y = c₂ সমীকরণদ্বয়ে
a₁/a₂ ≠ b₁/b₂ হলে, সমীকরণজোট সংগতিপূর্ণ, অনির্ভরশীল ও একটিমাত্র সমাধান আছে।