নিখুঁত ও নিরাপদ গাড়ি চালানোর জন্য কোনটি সর্বাপেক্ষা প্রয়োজনীয়?
ক. গাড়ির কাঁচ পরিষ্কার করা
খ. জ্বালানি হিসেবে পেট্রোল ব্যবহার করা
গ. দর্পণগুলো ঠিকমতো উপযোজন করা
ঘ. সবসময় বাতি জ্বালিয়ে রাখা
সঠিক উত্তর: দর্পণগুলো ঠিকমতো উপযোজন করা
ব্যাখ্যা: একজন ড্রাইভার যখন গাড়ি চালায় তখন শুধু সামনে নয়, পেছনে এবং পাশে কোন যানবাহন আছে সেটি জানতে হয়। সেজন্য ড্রাইভারের সামনে রিয়ার ভিউ মিরর এবং দুই পাশে সাইডভিউ মিরর থাকে। ছোট আয়নাতে যেন অনেকটুকু জায়গা দেখা যায় সেজন্য এই আয়নাগুলো হয় উত্তল। এভাবে দুই ধরনের দর্পণ উপযোজনের মাধ্যমে নিশ্চিত ও নিরাপদভাবে গাড়ি চালানো সম্ভব।
এসএসসি পদার্থবিজ্ঞান প্রস্তুতি
নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের 'আলোর প্রতিফলন' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।