চারটি গ্যাসজারে যথাক্রমে CH₄, NH₃, CO₂ ও N₂ গ্যাস সংগ্রহ করা আছে। ঢাকনা খুলে দিলে কোন জারটি সবচেয়ে আগে গ্যাসশূন্য হবে?
সঠিক উত্তর: ১ম
ব্যাখ্যা: চারটি গ্যাসজারের ঢাকনা খুলে দিলে ব্যাপনের মাধ্যমে গ্যাসগুলো উড়ে যাবে।
যে গ্যাসের আণবিক ভর সবচেয়ে কম, তার ব্যাপন হার সবচেয়ে বেশি হবে। ফলে ঐ গ্যাসটির জার আগে গ্যাসশূন্য হবে।
CH₄ এর আণবিক ভর = 12 + 1×4 = 16
NH₃ এর আণবিক ভর = 14 + 1×3 = 17
N₂ এর আণবিক ভর = 14×2 = 28
CO₂ এর আণবিক ভর = 12 + 16×2 = 44
যেহেতু CH₄ এর আণবিক ভর সবচেয়ে কম, তাই CH₄ ভর্তি ১ম জারটি আগে গ্যাসশূন্য হবে।