একই ভূমির উপর এবং একই উচ্চতাবিশিষ্ট একটি সমবৃত্তভূমিক কোণক ও একটি সিলিন্ডারের আয়তনের অনুপাত কোনটি?
সঠিক উত্তর: 1:3
ব্যাখ্যা: প্রশ্নমতে, সিলিন্ডারের উচ্চতা = সমবৃত্তভূমিক কোণকের উচ্চতা = h
যেহেতু সিলিন্ডার এবং কোণকের ভূমি একই, তাই ভূমির ব্যাসার্ধও সমান হবে।
ধরি, সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ = সমবৃত্তভূমিক কোণকের ভূমির ব্যাসার্ধ = r
কোণকের আয়তন = 1/3 πr²h ঘন একক
এবং সিলিন্ডারের আয়তন = πr²h ঘন একক
সুতরাং তাদের আয়তনের অনুপাত = 1/3 πr²h : πr²h
= 1/3 : 1
= 1 : 3
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (A)।