পড়ন্ত বস্তুর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: h ∝ t²
ব্যাখ্যা: গ্যালিলিওর পড়ন্ত বস্তুর ৩য় সূত্রানুসারে, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব (h) অতিক্রম করে, তা ঐ সময়ের (t) বর্গের সমানুপাতিক।
অর্থাৎ, h ∝ t²।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।