px² + qx + r = 0 দ্বিঘাত সমীকরণের নিশ্চায়ক শূন্য হলে মূলদ্বয় কী হবে?
সঠিক উত্তর: -q/2p, -q/2p
ব্যাখ্যা: নিশ্চায়কের সাহায্যে মূলের প্রকৃতি: px² + qx + r = 0 কে আদর্শ দ্বিঘাত সমীকরণ ax² + bx + c = 0 এর সাথে তুলনা করলে পাওয়া যায়, a = p, b = q এবং c = r।
আমরা জানি, নিশ্চায়ক = b² - 4ac = q² - 4pr
প্রশ্নমতে, নিশ্চায়ক = 0
বা, q² - 4pr = 0
∴ মূল x = (-b ± √(b² - 4ac)) / 2a
= (-q ± √(q² - 4pr)) / 2p
= (-q ± √0) / 2p
= -q/2p, -q/2p
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।