-700° কোণটি কোন চতুর্ভাগে অবস্থিত?
সঠিক উত্তর: ১ম
ব্যাখ্যা: -700° = -630° - 70°
= -7 × 90° - 70°
-700° একটি ঋণাত্মক কোণ। -700° কোণটি উৎপন্ন করতে কোনো রশ্মিকে ঘড়ির কাঁটার দিকে সম্পূর্ণ একবার ঘুরে একই দিকে আরও তিন সমকোণ বা 270° এবং 70° ঘুরে পুনরায় প্রথম চতুর্ভাগে আসতে হয়েছে।
সুতরাং, -700° কোণটি প্রথম চতুর্ভাগে অবস্থান করছে।