ঢিল ছুড়ে আম পাড়া যায় কোন শক্তির কারণে?
সঠিক উত্তর: গতিশক্তি
ব্যাখ্যা: ঢিল ছুড়ে আম পাড়া যায় গতিশক্তির কারণে।
ঢিল ছুড়লে ঢিল গতিপ্রাপ্ত হয়। ঢিলের গতির কারণে ঢিলের মধ্যে যে গতিশক্তির সঞ্চার হয় সেই গতিশক্তির কারণে আম পাড়া যায়।
গতিশক্তি কোনো গতিশীল বস্তু তার গতির দরুন কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে।
গতিশক্তি, T = 1/2 mv²
গতিশক্তি বস্তুর ভর ও বেগের ওপর নির্ভর করে।