বিষয়: গণিত অধ্যায়: বৃত্ত

4 সে.মি. ব্যাসার্ধ এবং 6 সে.মি. ব্যাসবিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে, এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?

ক. 10 সে.মি.
খ. 7 সে.মি.
গ. 2 সে.মি.
ঘ. 1 সে.মি.

সঠিক উত্তর: 1 সে.মি.

ব্যাখ্যা: দেওয়া আছে, একটি বৃত্তের ব্যাসার্ধ, r₁ = 4 সে.মি.
এবং অপর বৃত্তের ব্যাস = 6 সে.মি.
∴ ব্যাসার্ধ, r₂ = 6/2 = 3 সে.মি.
আমরা জানি, দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের অন্তরের সমান।
ধরি, 4 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র C₁ এবং 3 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র C₂।
∴ কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে = r₁ - r₂
= 4 - 3 = 1 সে.মি.

এসএসসি গণিত প্রস্তুতি

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য গণিত বিষয়ের 'বৃত্ত' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।

এই অধ্যায়ের আরও প্রশ্ন সকল বিষয়ের অনুশীলন শুরু করো

Metiva SSC Preparation App

Google Play Store