SSC গণিত বৃত্ত MCQ

নবম-দশম শ্রেণির 'বৃত্ত' অধ্যায়ের নৈর্ব্যক্তিক অনুশীলন

1. O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে ∠A = 83° হলে, ∠C এর মান কত?
সঠিক উত্তর: 97°
ব্যাখ্যা: বৃত্তস্থ চতুর্ভুজের দুটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ।
চিত্রে, ABCD বৃত্তস্থ চতুর্ভুজের ∠BAD বা ∠A এর বিপরীত কোণ ∠BCD বা ∠C
∴ ∠A + ∠C = 180°
বা, ∠C = 180° - ∠A = 180° - 83°
∴ ∠C = 97°
2. একটি বৃত্ত বা বৃত্তচাপের কেন্দ্র নির্ণয় করতে হলে-
সঠিক উত্তর: দুটি অসমান্তরাল জ্যা এর লম্বদ্বিখণ্ডক আঁকতে হবে
ব্যাখ্যা: বৃত্তের কেন্দ্র নির্ণয়ের জন্য: বৃত্তের পরিধিস্থ কোনো বিন্দু থেকে দুটি জ্যা আঁকতে হবে এবং তাদের লম্বদ্বিখণ্ডক আঁকতে হবে। জ্যা দুটি সাধারণত অসমান্তরাল হতে হয় যেন তাদের লম্বদ্বিখণ্ডকদ্বয় একটি নির্দিষ্ট বিন্দুতে (কেন্দ্রে) ছেদ করে।

উল্লেখযোগ্য তথ্য:
* স্পর্শক আঁকতে হলে: ব্যাসার্ধের সাথে লম্ব আঁকতে হবে।
* ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হলে: বাহুর লম্বদ্বিখণ্ডক আঁকতে হবে।
* অন্তর্বৃত্ত আঁকতে হলে: কোণের সমদ্বিখণ্ডক আঁকতে হবে।
* বহির্বৃত্ত আঁকতে হলে: দুটি বাহুকে বর্ধিত করে উৎপন্ন বহিঃস্থ কোণের সমদ্বিখণ্ডক আঁকতে হবে।

অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।
3. একই চাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কতগুণ?
সঠিক উত্তর: অর্ধেক
ব্যাখ্যা: বৃত্তের একই চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
কেন্দ্রস্থ কোণ = ২ × বৃত্তস্থ কোণ
বা, ২ × বৃত্তস্থ কোণ = কেন্দ্রস্থ কোণ
অতএব, বৃত্তস্থ কোণ = ১/২ × কেন্দ্রস্থ কোণ
সুতরাং, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।
4. কোনো বৃত্তের- i. অধিচাপে অন্তরলিখিত কোণ সূক্ষ্মকোণ ii. উপচাপে অন্তরলিখিত কোণ স্থূলকোণ iii. অন্তরলিখিত সামান্তরিক একটি আয়ত নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: আমরা জানি, বৃত্তের অধিচাপে অন্তরলিখিত কোণ সূক্ষ্মকোণ।
∴ (i) নং সঠিক।
আমরা জানি, বৃত্তের উপচাপে অন্তরলিখিত কোণ স্থূলকোণ।
∴ (ii) নং সঠিক।
বৃত্তের অন্তরলিখিত সামান্তরিকের প্রতিটি কোণ সমকোণ বা 90°।
সুতরাং, বৃত্তে অন্তরলিখিত সামান্তরিক একটি আয়ত।
∴ (iii) নং সঠিক।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ) i, ii ও iii।
5. কোনো সরলরেখা AB একটি বৃত্তকে সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করবে?
সঠিক উত্তর:
ব্যাখ্যা: যেকোনো সরলরেখা একটি বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারে না। তবে সর্বাধিক দুটি বিন্দুতে ছেদ করলেও কোনো সরলরেখা একটি বৃত্তকে সর্বাধিক একটি বিন্দুতে স্পর্শ করে।
6. 8 সে.মি. ও 4 সে.মি. ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত সে.মি. হবে?
সঠিক উত্তর: 6 সে.মি.
7. স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থান করে?
সঠিক উত্তর: ত্রিভুজের বহির্ভাগে
ব্যাখ্যা: স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের বহির্ভাগে অবস্থান করে। অর্থাৎ পরিবৃত্তের কেন্দ্র কোনো বাহুর ওপর বা ত্রিভুজের ভেতরে অবস্থান করে না। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।
8. দুইটি বৃত্ত পরস্পরকে ছেদ করলে তাদের মধ্যে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক অঙ্কন করা সম্ভব?
সঠিক উত্তর: 2টি
9. অধিচাপে অন্তর্লিখিত কোণ—
সঠিক উত্তর: সূক্ষ্মকোণ
10. দুইটি বৃত্তের বৃহত্তম জ্যা সমান হলে বৃত্ত দুইটি কেমন হবে?
সঠিক উত্তর: সমান
ব্যাখ্যা: বৃত্তের বৃহত্তম জ্যা হলো বৃত্তের ব্যাস। দুইটি বৃত্তের বৃহত্তম জ্যা, অর্থাৎ ব্যাস যদি সমান হয়, তবে বৃত্ত দুইটি সমান হবে।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।
নতুন প্রশ্ন দিয়ে পরীক্ষা দাও

Metiva SSC Preparation

এসএসসি প্রস্তুতির সেরা অ্যাপ
Google Play Store