ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 3 : 4 : 5 হলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণদ্বয়ের পার্থক্য কত?
সঠিক উত্তর: 30°
ব্যাখ্যা: ধরি, কোণ তিনটি 3x, 4x ও 5x
ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180°
অর্থাৎ, 3x + 4x + 5x = 180°
বা, 12x = 180°
বা, x = 15°
বৃহত্তম কোণ = 5 × 15° = 75°
ক্ষুদ্রতম কোণ = 3 × 15° = 45°
কোণদ্বয়ের পার্থক্য = 75° - 45° = 30°