R = {(2, 1), (2, 2), (2, 3)} অন্বয়ের ডোমেন কত?
সঠিক উত্তর: {2}
ব্যাখ্যা: ডোমেন ও রেঞ্জ: কোনো অন্বয়ের ক্রোমজোড়গুলোর প্রথম উপাদানসমূহের সেটকে এর ডোমেন এবং দ্বিতীয় উপাদানসমূহের সেটকে এর রেঞ্জ বলা হয়।
R অন্বয়ের ক্রোমজোড়গুলোর প্রথম উপাদানসমূহ 2, 2, 2।
∴ R অন্বয়ের ডোমেন = {2}
উল্লেখ্য, সেটের একই উপাদানগুলো পুনরাবৃত্তি হলে যেকোনো একটি উপাদান একবার লিখতে হয়।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।