নিচের কোনটি P(x, y) এর সমমাত্রিক বহুপদী?
সঠিক উত্তর: ax² + 2bxy + cy²
ব্যাখ্যা: সমমাত্রিক বহুপদী: কোনো বহুপদীর প্রত্যেক পদের চলকের মাত্রা সমান হলে একে সমমাত্রিক বহুপদী বলে।
এখানে, P(x, y) এর চলক দুইটি হলো x এবং y।
(গ) অপশনে:
১ম পদে x এর মাত্রা 2, মাত্রা = 2
২য় পদে x এর মাত্রা 1 এবং y এর মাত্রা 1, মাত্রা = 1 + 1 = 2
৩য় পদে y এর মাত্রা 2, মাত্রা = 2
অর্থাৎ সকল পদে (x, y) এর মাত্রা 2। সুতরাং ax² + 2bxy + cy², P(x, y) এর সমমাত্রিক বহুপদী।