প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য বায়ুতে শব্দের বেগ কত বৃদ্ধি পায়?
সঠিক উত্তর: 0.6 ms⁻¹
ব্যাখ্যা: আমরা জানি, 0°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 330 ms⁻¹।
আবার, বায়ুতে শব্দের বেগ, v ∝ √T
এখানে, 0°C তাপমাত্রায়, T₁ = (273 + 0) K = 273 K
শব্দের বেগ, v₁ = 330 ms⁻¹
1°C তাপমাত্রায়, T₂ = (273 + 1) K = 274 K
শব্দের বেগ, v₂ = ?
v₂ = v₁ × √(T₂ / T₁)
বা, v₂ = 330 × √(274 / 273)
∴ v₂ = 330.603 ms⁻¹
অর্থাৎ, 1°C তাপমাত্রা বৃদ্ধিতে শব্দের বেগ বৃদ্ধি পায়, = (330.603 - 330) ms⁻¹ = 0.603 ms⁻¹ ≈ 0.6 ms⁻¹
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (D)।