নবম-দশম শ্রেণির পদার্থবিজ্ঞান বিষয়ের 'তরঙ্গ ও শব্দ' অধ্যায়ের MCQ

Class 9-10 'তরঙ্গ ও শব্দ' অধ্যায়ের নৈর্ব্যক্তিক অনুশীলন

1. 24°C তাপমাত্রায় একটি ভবন থেকে 25m দূরে শব্দের উৎস হতে শব্দ করলে ভবনে শব্দ ফিরে আসতে কত সময় লাগবে?
সঠিক উত্তর: 0.144 s
ব্যাখ্যা: 24°C তাপমাত্রায় শব্দের বেগ, v = 330 x √(297/273) ≈ 344.199 ms⁻¹।
শব্দ ফিরে আসতে সময়, t = 2d/v
বা, t = (2 x 25) / 344.199 ≈ 0.145 s।
বিকল্প হিসাব অনুযায়ী 0°C এ শব্দের বেগ 332 ms⁻¹ ধরলে সময় পাওয়া যায় 0.144 s।
2. 300 Hz কম্পাঙ্কে স্পন্দিত কোন রেডিও স্পিকার থেকে উৎপন্ন শব্দ তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য বায়ুতে 1.15m হলে বায়ুতে শব্দতরঙ্গের দ্রুতি কত?
সঠিক উত্তর: 345 ms⁻¹
ব্যাখ্যা: দেওয়া আছে,
কম্পাঙ্ক, f = 300 Hz
তরঙ্গ দৈর্ঘ্য, λ = 1.15 m
আমরা জানি, v = fλ
বা, v = 300 x 1.15 = 345 ms⁻¹
অতএব, বাতাসে শব্দের দ্রুতি 345 ms⁻¹।
3. শব্দ উৎসের কম্পাঙ্ক কত হলে আমরা শব্দ শুনতে পাই?
সঠিক উত্তর: 20 Hz থেকে 20000 Hz এর মধ্যে
ব্যাখ্যা: শব্দের উৎসের কম্পাঙ্ক 20 Hz - 20000 Hz এর মধ্যে হলে আমরা সেই শব্দ শুনতে পাই।
20 Hz এর চেয়ে কম বা 20,000 Hz এর চেয়ে বেশি কম্পাঙ্কের শব্দ আমরা শুনতে পাই না।
তাই মানুষের শ্রাব্যতার নিম্নসীমা 20 Hz এবং শ্রাব্যতার ঊর্ধ্বসীমা 20,000 Hz। এ পাল্লাকে শ্রাব্যতার পাল্লা বলে।
4. 20°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত?
সঠিক উত্তর: 344 ms⁻¹
ব্যাখ্যা: পূর্বের প্রশ্নের ব্যাখ্যা দেখো।
5. পানিতে ডুবে থাকা অবস্থায় বাইরের শব্দ শুনলে সেখানে কোনটি ঘটে?
সঠিক উত্তর: প্রতিসরণ
ব্যাখ্যা: পানিতে ডুবে থাকা অবস্থায় বাইরের শব্দ শুনলে সেখানে প্রতিসরণ ঘটে।
6. তরঙ্গের সঙ্গে কোনটি সঞ্চালিত হয়?
সঠিক উত্তর: শক্তি
ব্যাখ্যা: তরঙ্গ একস্থান থেকে অন্যস্থানে শক্তি সঞ্চালন করে। যেমন- শব্দশক্তি, আলোকশক্তি।
7. বাদুড় প্রায় কত কম্পাঙ্কের শব্দ তৈরি করতে পারে?
সঠিক উত্তর: 100 kHz
ব্যাখ্যা: বাদুড় প্রায় 100 kHz কম্পাঙ্কের শব্দ তৈরি করতে পারে।
8. স্পন্দনরত কণার গতির সামগ্রিক অবস্থাকে কি বলে?
সঠিক উত্তর: দশা
ব্যাখ্যা: তরঙ্গ সঞ্চালনকারী কোন স্পন্দনরত কণার যে কোন মুহূর্তের গতির সম্যক বা সামগ্রিক অবস্থাকে তার দশা বলে।
9. নিচের কোন সম্পর্কটি সঠিক?
সঠিক উত্তর: g = 4π²(L/T²)
ব্যাখ্যা: আমরা জানি, সরল দোলকের দোলনকাল,
T = 2π √(L/g)
বা, T² = 4π²(L/g)
∴ g = 4π²(L/T²)
এখানে, সরল দোলকের দৈর্ঘ্য = L এবং অভিকর্ষজ ত্বরণ = g
10. কম্পাঙ্ক ও পর্যায়কালের সম্পর্ক কীরূপ?
সঠিক উত্তর: ব্যস্তানুপাতিক
ব্যাখ্যা: কম্পাঙ্ক ও পর্যায়কালের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক বিদ্যমান।
কম্পাঙ্ক: প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় তাকে তরঙ্গের কম্পাঙ্ক বলে।
পর্যায়কাল: যে সময় পর পর তরঙ্গের পুনরাবৃত্তি ঘটে অর্থাৎ যে সময়ে তরঙ্গের ওপরস্থ কোন কণার একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হয় তাকে পর্যায়কাল বলে।
নতুন প্রশ্ন দিয়ে পরীক্ষা দাও

Metiva SSC Preparation

এসএসসি প্রস্তুতির সেরা অ্যাপ
Google Play Store