A ও B দুটি বস্তুর বিভব যথাক্রমে 6V ও 12V হলে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে?
সঠিক উত্তর: A -> B
ব্যাখ্যা: দুটি ভিন্ন বিভবের বস্তুকে যখন পরিবাহী তার দ্বারা সংযুক্ত করা হয় তখন ইলেকট্রন নিম্ন বিভবের বস্তু থেকে উচ্চ বিভবের বস্তুর দিকে প্রবাহিত হয়। যেহেতু A এর বিভব নিম্ন (6V) এবং B এর বিভব উচ্চ (12V), তাই ইলেকট্রন A হতে B তে যাবে।