3 + 5 + 7 + 9 + ... ... ... ধারাটির 62 তম পদ কত?
সঠিক উত্তর: 125
ব্যাখ্যা: প্রদত্ত ধারা, 3 + 5 + 7 + 9 + ... ... ...
প্রথম পদ, a = 3
সাধারণ অন্তর, d = 5 - 3 = 7 - 5 = 2
এটি একটি সমান্তর ধারা।
আমরা জানি, সমান্তর ধারার n তম পদ = a + (n - 1)d
ধারাটির 62 তম পদ = 3 + (62 - 1) x 2
= 3 + 61 x 2
= 3 + 122
= 125
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।