ত্রিভুজের ক্ষেত্রে— i. ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তা এর বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। ii. ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। iii. সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় পরস্পর পরিপূরক। নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: বহিঃস্থ কোণ ও অন্তঃস্থ কোণের সম্পর্ক:
i. ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তা এর বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান।
ii. ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বা 180°।
iii. সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় পরস্পর পূরক অর্থাৎ, সূক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি 90°। সমকোণী ত্রিভুজের একটি কোণের মান 90° হয়। যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180° হয়, বাকি 2 কোণের সমষ্টি অবশ্যই 90° হবে।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ) i, ii ও iii