বল বৃদ্ধিকরণ নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত কোনো হাইড্রোলিক প্রেসের ছোট পিস্টন অপেক্ষা বড় পিস্টনের ব্যাস 8 গুণ বৃদ্ধি করা হয় তবে বড় পিস্টনে কত গুণ বল অনুভূত হবে?
সঠিক উত্তর: 64 গুণ
ব্যাখ্যা: আমরা জানি, F₂/F₁ = A₂/A₁
ক্ষেত্রফল ব্যাসের বর্গের সমানুপাতিক (A ∝ d²)।
যেহেতু ব্যাস 8 গুণ বৃদ্ধি করা হয়েছে, তাই ক্ষেত্রফল 8² বা 64 গুণ বৃদ্ধি পাবে।
ফলে অনুভূত বলও 64 গুণ হবে।