নিচের কোন অন্বয়টি ফাংশন?
সঠিক উত্তর: {(2, 4), (4, 8)}
ব্যাখ্যা: ফংশন: দুটি সেটের অন্বয় যদি এরূপ হয় যে, প্রথম সেটের প্রতিটি উপাদান দ্বিতীয় সেটের কেবলমাত্র একটি উপাদানের সাথে সংশ্লিষ্ট (associated) থাকে, তাহলে ঐ অন্বয়কে প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের একটি ফাংশন বলা হয়।
অর্থাৎ কোনো অন্বয় ফাংশন হওয়ার শর্ত দুটি:
(1) প্রথম সেটের প্রতিটি উপাদানকে দ্বিতীয় সেটের সাথে সংশ্লিষ্ট হতে হবে।
(2) প্রথম সেটের 1টি উপাদানের সাথে দ্বিতীয় সেটের কেবলমাত্র একটি উপাদান সংশ্লিষ্ট থাকবে।
{(2, 4), (4, 8)} অন্বয়টি ফাংশন।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।