মূলবিন্দু থেকে A(4, k) বিন্দুর দূরত্ব 5 একক হলে k এর ধনাত্মক মান কত?
সঠিক উত্তর: 3
ব্যাখ্যা: মূলবিন্দু (0, 0) থেকে A(4, k) বিন্দুর দূরত্ব = 5
বা, √((4 - 0)² + (k - 0)²) = 5
বা, 4² + k² = 25
বা, k² = 25 - 16
বা, k² = 9
বা, k = ±√9
বা, k = ±3
কিন্তু, প্রশ্নে k এর ধনাত্মক মান জানতে চাওয়া হয়েছে। তাই -3 উত্তর হিসেবে গ্রহণযোগ্য নয়। সুতরাং 3-ই হবে সঠিক উত্তর।