F(x) = √(5 - x) ফাংশনটির ডোমেন কোনটি?
সঠিক উত্তর: {x : x ∈ R এবং x ≤ 5}
ব্যাখ্যা: F(x) = √(5 - x) ফাংশনের ক্ষেত্রে x এর যেসকল বাস্তব মানের জন্য F(x) এর বাস্তব মান পাওয়া যায় তা-ই F(x) এর ডোমেন.
F(x) এর মান বাস্তব হবে যদি এবং কেবল যদি 5 - x ≥ 0 হয়.
বা, 5 ≥ x
বা, x ≤ 5
∴ ডোমেন, f = {x : x ∈ R and x ≤ 5}.
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (A).