2x + 3y = 7, 5x - 2y = 8 সমীকরণ জোটকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হলে, সমীকরণ দুটিকে কত দ্বারা গুণ করতে হবে?
সঠিক উত্তর: 2 এবং 3
ব্যাখ্যা: অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হলে যেকোনো একটি চলককে অপসারণ করতে হয়। এজন্য উভয় সমীকরণকে এমন একটি সংখ্যা দ্বারা গুণ করা হয় যাতে গুণনের পর যেকোনো একটি চলকের পরমমান সমান হয়।
x অপসারণের ক্ষেত্রে: প্রদত্ত সমীকরণদ্বয়ে x এর সহগ 2 ও 5। অপসারণ করতে চাইলে প্রথম সমীকরণকে 5 দ্বারা ও দ্বিতীয় সমীকরণকে 2 দ্বারা গুণ করতে হবে।
y অপসারণের ক্ষেত্রে: প্রদত্ত সমীকরণদ্বয়ে y এর সহগ 3 ও -2। অপসারণ করতে চাইলে প্রথম সমীকরণকে 2 দ্বারা ও দ্বিতীয় সমীকরণকে 3 দ্বারা গুণ করতে হবে।
অর্থাৎ সমীকরণ দুটিকে 5 এবং 2 অথবা 2 ও 3 দ্বারা গুণ করে সমীকরণ জোটকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করা যায়।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।