বিষয়: পদার্থবিজ্ঞান অধ্যায়: তরঙ্গ ও শব্দ

শব্দ কোন ধরনের তরঙ্গ?

ক. তীর্যক তরঙ্গ
খ. তাড়িতচৌম্বকীয় তরঙ্গ
গ. অণুদৈর্ঘ্য তরঙ্গ
ঘ. বেতার তরঙ্গ

সঠিক উত্তর: অণুদৈর্ঘ্য তরঙ্গ

ব্যাখ্যা: শব্দ একটি অণুদৈর্ঘ্য তরঙ্গ। যে তরঙ্গ কম্পনের দিকের সাথে সমান্তরাল ভাবে অগ্রসর হয় তাকে অণুদৈর্ঘ্য তরঙ্গ বলে। শব্দ তরঙ্গ সঞ্চালনের সময় মাধ্যমের কণাগুলোর বা স্তরসমূহের সংকোচন ও প্রসারণের সৃষ্টি হয়। এক্ষেত্রে কণাগুলোর কম্পনের দিক (সংকোচন ও প্রসারণের দিক) এবং তরঙ্গের গতির দিক সমান্তরাল বা একই হওয়ায় এটি একটি অণুদৈর্ঘ্য তরঙ্গ।

এসএসসি পদার্থবিজ্ঞান প্রস্তুতি

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের 'তরঙ্গ ও শব্দ' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।

এই অধ্যায়ের আরও প্রশ্ন সকল বিষয়ের অনুশীলন শুরু করো

Metiva SSC Preparation App

Google Play Store