একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 10 মিটার বেশি। প্রস্থ x মিটার হলে, বাগানের ক্ষেত্রফল কত?
সঠিক উত্তর: x(x + 10)
ব্যাখ্যা: আয়তাকার বাগানটির দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 10 মিটার বেশি।
.: প্রস্থ x মিটার হলে দৈর্ঘ্য (x + 10) মিটার
.: আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) বর্গ একক
= (x + 10) × x বর্গ মিটার
= x(x + 10) বর্গ মিটার