ভিনেগারে নিচের কোন অ্যাসিডটি উপস্থিত থাকে?
সঠিক উত্তর: অ্যাসিটিক অ্যাসিড
ব্যাখ্যা: ভিনেগারে উপস্থিত থাকে ইথানয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড, যার সংকেত CH₃COOH। ইথানয়িক অ্যাসিডের 4% থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বা সিরকা বলে। এটি খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহৃত হয়। অন্যদিকে, লেবুতে উপস্থিত থাকে সাইট্রিক অ্যাসিড। তেঁতুলে উপস্থিত থাকে টারটারিক অ্যাসিড। পেয়ারায় উপস্থিত থাকে অ্যাসকরবিক অ্যাসিড।