গতিশীল বস্তুর ক্ষেত্রে যদি নিট বল শূন্য হয় তবে কোন অবস্থায় থাকবে?
সঠিক উত্তর: সমবেগে চলবে
ব্যাখ্যা: নিউটনের গতির প্রথম সূত্র হতে আমরা পাই, বাহির হতে কোনো বল বস্তুর উপর প্রযুক্ত না হলে অর্থাৎ বস্তুর উপর বলের লব্ধি শূন্য হলে স্থির বস্তু স্থির থাকে এবং গতিশীল বস্তু সমবেগে সরলরেখায় চলতে থাকে।
গতিশীল বস্তুর ক্ষেত্রে নিট বল শূন্য হলে এর ওপর বাহির থেকে কোনো বল কাজ করছে না, ফলে বস্তুটি নিউটনের গতির প্রথম সূত্রানুসারে সমবেগে চলমান থাকবে।