x² - 6x + 8 = 0 সমীকরণের নিশ্চায়কের মান কত?
সঠিক উত্তর: 4
ব্যাখ্যা: ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে নিশ্চায়ক = b² - 4ac
এখন, x² - 6x + 8 = 0 সমীকরণটিকে ax² + bx + c = 0 এর সাথে তুলনা করলে পাই,
a = 1, b = -6, c = 8
∴ নিশ্চায়ক = b² - 4ac
= (-6)² - 4 × 1 × 8
= 36 - 32
= 4
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।