ব্যাখ্যা: কমপক্ষে ৩টি উপাত্ত থাকলে একটি নির্দিষ্ট ত্রিভুজ আঁকা সম্ভব।
একটি ত্রিভুজ অঙ্কন সম্ভব যদি নির্দিষ্ট থাকে—
i. তিনটি বাহু
ii. দুইটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ
iii. দুইটি কোণ ও তাদের সংলগ্ন বাহু
iv. দুইটি কোণ ও একটির বিপরীত বাহু
v. দুইটি বাহু ও তাদের একটির বিপরীত কোণ
vi. সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর একটি বাহু
অর্থাৎ সবক্ষেত্রেই তিনটি উপাত্ত প্রয়োজন।
উপরের প্রত্যেক ক্ষেত্রে ত্রিভুজের তিনটি অংশ নির্দিষ্ট করা হয়েছে। কিন্তু যেকোনো তিনটি অংশ নির্দিষ্ট করলেই ত্রিভুজটি নির্দিষ্ট হয় না। যেমন, ত্রিভুজের তিনটি কোণ দেওয়া থাকলে বিভিন্ন আকারের অসংখ্য ত্রিভুজ আঁকা যায় (যাদের সদৃশ ত্রিভুজ বলা হয়)।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ)।
নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য গণিত বিষয়ের 'ব্যবহারিক জ্যামিতি' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।