যদি (5x - 7) / ((x - 1)(x - 2)) = A / (x - 1) + B / (x - 2) হয়, যেখানে A ও B মূলদ সংখ্যা, তবে B এর মান নিচের কোনটি?
সঠিক উত্তর: 3
ব্যাখ্যা: দেওয়া আছে, (5x - 7) / ((x - 1)(x - 2)) = A/(x - 1) + B/(x - 2) ...... (i)
(i) নং এর উভয় পক্ষকে (x - 1)(x - 2) দ্বারা গুণ করে পাই,
5x - 7 = A(x - 2) + B(x - 1) ...... (ii)
(ii) নং এর উভয়পক্ষে, x = 2 বসিয়ে পাই,
5 × 2 - 7 = A(2 - 2) + B(2 - 1)
বা, 10 - 7 = 0 + B
∴ B = 3
সুতরাং, নির্ণেয় মান B = 3