-1038° কোণের অবস্থান কোন চতুর্ভাগে?
সঠিক উত্তর: ১ম
ব্যাখ্যা: -1038° = -990° - 48°
= -11 × 90° - 48°
= -{(4 × 2) + 3} × 90° - 48°
-1038° একটি ঋণাত্মক কোণ। -1038° কোণটি উৎপন্ন করতে কোনো রশ্মিকে ঘড়ির কাঁটার দিকে সম্পূর্ণ দুই বার ঘুরে একই দিকে আরো তিন সমকোণ বা 270° এবং 48° ঘুরে পুনরায় প্রথম চতুর্ভাগে আসতে হয়েছে।
সুতরাং, -1038° কোণটি প্রথম চতুর্ভাগে অবস্থান করছে।