θ সূক্ষ্মকোণ এবং sin θ = 3/5 হলে cot θ = কত?
সঠিক উত্তর: 4/3
ব্যাখ্যা: দেওয়া আছে, sin θ = 3/5 = লম্ব / অতিভুজ
পিথাগোরাসের উপপাদ্য অনুসারে,
অতিভুজ² = লম্ব² + ভূমি²
বা, ভূমি = √(অতিভুজ² - লম্ব²)
= √(5² - 3²) = √(25 - 9) = √16 = 4
আমরা জানি, cot θ = ভূমি / লম্ব
∴ cot θ = 4/3