কোনটির ওপর অভিকর্ষজ বিভব শক্তির মান নির্ভর করে না?
সঠিক উত্তর: সময়
ব্যাখ্যা: সময়ের ওপর অভিকর্ষজ বিভব শক্তির মান নির্ভর করে না। অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করলে বস্তুর মাঝে যে শক্তি সঞ্চিত হয় তাকে অভিকর্ষজ বিভব শক্তি বলে। অভিকর্ষজ বিভব শক্তি রাশিমালা হতে জানি, V = mgh। সমীকরণ হতে দেখা যায়, অভিকর্ষজ বিভব শক্তির মান নির্ভর করে- বস্তুর ভরের ওপর, অভিকর্ষজ ত্বরণের ওপর এবং উচ্চতার ওপর। সময়ের সাথে অভিকর্ষজ বিভব শক্তির মানের কোনো সম্পর্ক নেই।